অনলাইন ডেস্ক:: পরনে শুধু প্যান্ট আর কোমড়ে একটি গামছা। একজন কৃষকের বেশভুষা সেজে ধানের জমির পরিচর্যা করার জন্য দিনের বেশিরভাগ সময় ক্ষেতে থাকতেন। পকেটে ছিল মোবাইল ফোন। প্রায় সার্বক্ষণিক ফোনে কথা বলতেন। অপরিচিত লোকজন ধানের জমিতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। এভাবে মানুষের আনাগোনা বেড়ে গেলে গ্রামবাসীর সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সাদা পোশাকে ওই জমিতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে কৃষক বেশধারী যুবকটি পুলিশকে বের করে দেন হেরোইন। শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস ও এসআই সিয়াম কৌশল অবলম্বন করে তাকে আটক করেন। এ সময় তার প্যান্টের পকেটে বেশ কিছু হেরোইনের পুড়িয়া পাওয়া যায়।মঙ্গলবার বিকেলে বগুড়ার...
অনলাইন ডেস্ক:: পরনে শুধু প্যান্ট আর কোমড়ে একটি গামছা। একজন কৃষকের বেশভুষা সেজে ধানের জমির পরিচর্যা করার জন্য দিনের বেশিরভাগ সময় ক্ষেতে থাকতেন। পকেটে ছিল মোবাইল ফোন। প্রায় সার্বক্ষণিক ফোনে কথা বলতেন।
অপরিচিত লোকজন ধানের জমিতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। এভাবে মানুষের আনাগোনা বেড়ে গেলে গ্রামবাসীর সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ সাদা পোশাকে ওই জমিতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে কৃষক বেশধারী যুবকটি পুলিশকে বের করে দেন হেরোইন। শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস ও এসআই সিয়াম কৌশল অবলম্বন করে তাকে আটক করেন।
এ সময় তার প্যান্টের পকেটে বেশ কিছু হেরোইনের পুড়িয়া পাওয়া যায়।মঙ্গলবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউপির হোসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আটক মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদ রনি মাজেদুর রহমানের ছেলে।বগুড়ার (শেরপুর-ধুনট) সার্কেলের অ্যাডিশনাল এসপি গাজিউর রহমান জানান, আটক একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি কিছুদিন আগে মাদকের মামলায় জামিনে বের হয়ে ধানের জমির পরিচর্যার অন্তরালে মাদক ব্যবসা করছিলেন।