শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

আপডেট: May 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শনিবার সকা‌লে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের নুহু মিয়ার ধানক্ষেত থে‌কে ওই মরদেহ উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের কয়েকজন কৃষকের ধানক্ষেতে নেমে বোরো ধান বিনষ্ট করে। এ সময় একটি হাতি নুহু মিয়ার ধানক্ষেতের কাদাপানিতে আটকে গিয়ে মারা যায়। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মরদেহটি উদ্ধার করেন।মৃত হাতিটি পুরুষ। বয়স সাড়ে তিন থেকে চার বছর বলে বন বিভাগ জানিয়েছে।

বন বিভাগের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ হাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফসল বাঁচাতে স্থানীয় কৃষকের দেওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে কিছু পরিমাণ বৈদ্যুতিক ও জিআই তার জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network