শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: August 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদ থেকে রবিউল ইসলাম (৩৫) নামে এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুস্তমপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি সৌদি আরবে প্রবাসজীবন শেষে দেশে ফিরে রুস্তমপুর মাঠপাড়া এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, রবিউল কিছুদিন ধরে পারিবারিক ও আর্থিক নানা সমস্যায় ছিলেন। সোমবার ভোরে তিনি শ্বশুর নজির আহম্মেদের বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করেন। পরে বাড়ির একতলা ছাদের পানির পাইপের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network