১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

সংবর্ধনায় তারেক রহমানই একমাত্র বক্তা

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হতে পারে। সে কারণেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের যেতে নিষেধ করেছেন।

বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যদিও শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে চান এবং পরে তার বাবা ও ভাইয়ের কবর জিয়ারত করার ইচ্ছা রয়েছে। এ লক্ষ্যেই তিনি স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এমন একটি তারিখ নির্ধারণ করেছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়েছে।

তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করেই রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

তার ভাষ্য অনুযায়ী, রাজধানীর এক পাশে অবস্থিত প্রশস্ত তিনশ ফুট মহাসড়কের সার্ভিস লেনের একপাশে সংক্ষিপ্ত আয়োজন নির্ধারণ করা হয়েছে। সেখানে দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং দেশের কল্যাণ কামনা করা হবে।
তিনি জানান, এই সংবর্ধনা আয়োজনে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network