কুমিল্লায় সবজিক্ষেতে মিললো নবজাতক, দায়িত্ব নিলো পুলিশ

আপডেট: September 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লায় অজ্ঞাত এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর তার সব দায়িত্ব নিয়েছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোহপুর ইউনিয়নের ভৈষরকোট এলাকার একটি সবজিক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে ভৈষরকোট এলাকায় একটি সবজিক্ষেতে এক নবজাতককে দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে বিষয়টি দেবীদ্বার থানায় জানানো হলে ওসি আরিফুর রহমান ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটির চিকিৎসাসেবাসহ সব ধরনের দায়িত্ব নেবেন বলে ঘোষণা দেন তিনি।

পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘শিশুটিকে যারা জন্মের পরে ফেলে দিয়েছে তারা অত্যন্ত অমানবিক কাজ করেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কোনো এক সময় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা। নবজাতকের শরীরের বিভিন্ন স্থানে পোকামাকড়ের কামড়ে ক্ষত তৈরি হয়েছে। এমন অবস্থা দেখে আমি মর্মাহত হয়েছি।’

তিনি আরও জানান, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশে নবজাতকের সকল দায়িত্ব নেয়া হয়েছে। শিশুটির আনুমানিক বয়স দুইদিন হবে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network