শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সমুদ্র সৈকতে নারীদের হেনস্তাকারী গ্রেপ্তার

আপডেট: September 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক::  কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে মো. ফারুকুল ইসলামকে (২২) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করা হয়।

পরে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network