সরকার পতন করতে না পারার দায় বিএনপির সবার: মির্জা ফখরুল

আপডেট: March 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসংখ্য নেতা-কর্মী গুম, খুনের শিকার হলেও সরকার পতন করতে না পারার দায় বিএনপির সবার।

তিনি বলেন, বিএনপির বহু নেতাকর্মী গুম, খুন হয়েছে তারপরও সরকারকে বিএনপি হটাতে পারেনি, এই ব্যর্থতা আমাদের। আজ এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়  বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন, স্বাধীনতার ৫০ বছরেও তিনি কারাগারে। আন্দোলন ছাড়া কোনোদিন স্বৈরাচারকে সরানো যায়নি। এ সরকারকেও যাবে না। গণতন্ত্রের জন্য সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে।গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করতে হবে।

সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নাম করে মুজিব বর্ষ পালন করছে সরকার। আর সেখানে বিদেশিদের বুঝানো হচ্ছে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অথচ গরীব আরও গরীব হয়ে যাচ্ছে, মেগাপ্রকল্পে মেগা দুর্নীতি হচ্ছে।

শাল্লার ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,নিরপেক্ষ তদন্ত করলে দেখা যাবে হিন্দু সম্প্রদায়ের সব জমি দখল-হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত। শাল্লায় হামলার ঘটনার যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকতে যা তা করছে। কিন্তু এভাবে টিকে থাকা যায় না।

করোনা নিয়ন্ত্রণে সরকার কোনো কাজ করছে না। ভ্যাকসিন নিয়েও দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network