শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

সরিকল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে রাজু খাঁন

আপডেট: June 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের গৌরনদী উপজেলার ৭ নং শরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী যুব লীগের ত্যাগী নেতা বিশিষ্ট সমাজ সেবক রাজু খাঁন এলাকাবাসীর সহযোগিতা তালা মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন। তিনি জনগণের পছন্দের প্রার্থী বলে জানা গেছে।

দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

স্থানীয় এলাকাবাসী সাংবাদিককে জানান, মেম্বার প্রার্থী মোঃ রাজু খাঁন একজন সৎ ও লোভহীন মানুষ। দীর্ঘদিন থেকে তাকে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়।

স্থানীয়রা আরো বলেন, বর্তমান মেম্বার তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ২১শে জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক মোঃ রাজু খাঁন  কে মেম্বার হিসেবে আবার দেখতে চাই।

এদিকে ৪ নং ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ রাজু খাঁন  বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ৪ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো এবং ৪ নং ওয়ার্ডকে শরিকল ইউনিয়নের মধ্যে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network