শিরোনাম
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী গৌরনদীতে ১২ লাখ টাকা ও স্বর্ণ চুরির মূল হোতা সিরাজুল ফরিদপুর থেকে গ্রেফতার

সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

আপডেট: February 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন, সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। রায় লেখার পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

প্রধান বিচারপতি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারেন, সে জন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। কৃত্রিম বুদ্ধিমত্তার এ সফটওয়্যার দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network