আপডেট: April 29, 2022
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামারুজ্জামান চরফ্যাসনের সাংবাদিকদের সম্মানে শুক্রবার (২৯ এপ্রিল ) ইফতার মাহফিলের আয়োজন করেন। চরফ্যাসন বাজারে অবস্থিত জমিয়তের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন চরফ্যাসন কারামাতিয়া কামিল(এম,এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, জমিয়তের চরফ্যাসন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ুন সরমান, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, মনির আসলামী, যায়যায়দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুর উল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি এর আর সোয়েব চৌধুরী। এ ছাড়াও চরফ্যাসন উপজেলা জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিল অংশ নেন। এদিকে ইফতারের পূর্বমূহুর্তে দোয়া মোনাজাত করেন চরফ্যাসন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের। এ সময় অধ্যাপক কামারুজ্জামানের অসুস্থ পিতা চরফ্যাসন সরকারী কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মজিবুর রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়।

