শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাংবাদিক নোমানীকে সম্মাননা প্রদান

আপডেট: July 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বরিশালের বিখ্যাত সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক প্রদান করেন।

১ জুলাই’২৫ তারিখ মঙ্গলবার বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বার্তা প্রবাহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী।প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার।বিশেষ অতিথী ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন ও বিশিষ্ট গনমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।

সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক বাংলারবনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক , দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা,দৈনিক বাংলাভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।এ ছাড়া তিনি ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। নোমানী অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ,বরিশাল খবরসহ একাধিক অনলাইন গনমাধ্যমে কর্মরত।
নোমানী সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে পরিচিত একটি মুখ ।

সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে ২০০০ সালে। দীর্ঘ দুইযুগ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্ভী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ইউনিটি,বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দ্বায়িত্বে রয়েছেন।

এছাড়া সাংবাদিক নোমানী অনলাইন সাংবাদিকতা ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদকসহ সম্মাননা লাভ করেছেন। লাভ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরুস্কার।

সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। পছন্দ না করার কারনে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।কারাবরনও করেছেন একাধিকবার। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সর্বমহলে নোমানী এক পরিচিত সাংবাদিকের নাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network