১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

সাংবাদিক মারুফ মালেকের দাফন সম্পন্ন

আপডেট: নভেম্বর ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

সাংবাদিক মারুফ মালেকের ফাইল ছবি

চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার ক্রাইম রিপোর্টার মারুফ মালেক। রবিবার (১৬ই নভেম্বর) সকাল ১১টার সময় জানাজা শেষে তার মরদেহ বাঁকা মাঠপাড়া কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসীসহ তার জানাজায় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মরহুম মারুফ মালেক জীবননগর উপজেলার আলীপুর গ্রামের আমিন উদ্দিন মিনুর ছেলে। ঢাকায় সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যাবসাও করতেন।

শুক্রবার রাতে অসুস্থবোধ করলে তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জীবননগরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগী স্ট্রোক করেছেন জানিয়ে ক্লিনিকের চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত ৮টার দিকে তিনি মাগুরায় মৃত্যুবরণ করেন।

রাতেই লাশ নিয়ে আনা হয় গ্রামের বাড়ি আলীপুরে। এসময় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network