সাড়ে ৩ মণ গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

আপডেট: April 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জিপগাড়িতে পাচারকালে সাড়ে ৩ মণ গাঁজাসহ জসিম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক জসিম কুমিল্লা জেলা সদরের ২৭ নং ওয়ার্ডে স্থায়ী উলুরচর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কড্ডার মোড়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা টু রংপুরগামী একটি জিপগাড়িতে তল্লাশি চালানো হয়। তাতে ১৪০ কেজি (সাড়ে ৩ মণ) গাঁজাসহ জসিমকে আটক করা হয়। আটক জসিমের বিরুদ্ধে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network