সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: July 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ১ জুলাই সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জের কেন্দ্রীয় কমিটি, বাকেরগঞ্জ উপজেলা শাখা কমিটি, বরিশাল শাখা কমিটি, গাজীপুর শাখা কমিটি এবং নারায়ণগঞ্জ শাখা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।

ঈদ পুনর্মিলনী আলোচনা সভার শুরুতেই সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।বাকেরগঞ্জ সরকারি কলেজে ঈদ পূর্ণমিলনী আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা  করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network