শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

সিঁদ কেটে ঘরে ঢুকলো চোর, একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

আপডেট: April 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এলাকায় চুরির উদ্দেশে ঘরে ঢুকে কাঞ্চন সূত্রধর (২৮) নামে এক যুবক। উদ্দেশ্য সফল করে টাকা ও মুঠোফোন হাতিয়ে নেয়। কিন্তু চুরি শেষে যাওয়ার সময় ঘুমন্ত গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে চোর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সেনগাঁও এলাকায় এক বাড়িতে চুরির পর ধর্ষণের ঘটনা ঘটে। পরের দিন ওই গৃহবধূর অভিযোগের পেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ওই দিন রাতে ভুক্তভোগী নারীর ঘরে সিঁদ কেটে প্রবেশ করে একই গ্রামের কাঞ্চন সূত্রধর। এসময় ঘরে থাকা নগদ ৮ হাজার টাকা এবং একটি মুঠোফোন হাতিয়ে নেয়। চুরি শেষে ঘরে থেকে বেরিয়ে যাওয়ার আগে তার চোখ পড়ে ঘুমন্ত গৃহবধূর ওপর। পরে তাকে ধর্ষণ করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী ওই নারী।

ধর্ষণের সময় ওই নারী চোরকে চিনে ফেলেন। পরেরদিন থানায় মামলা করেন তিনি। ঘটনার রাতে গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না বলে কাঞ্চন এই সুযোগ নিয়েছেন বলে জানান ভুক্তভোগী।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network