শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট: December 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে থানার পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর সংলগ্ন মায়া টি-স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখোনো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এসআই) মো. জাকিরুল ইসলাম ও এসআই মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, সন্দেহভাজন জিহাদুল ইসলামকে ধরার পর তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জিহাদুল ইসলাম (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে পাইনাদী নতুন মহল্লার পিএমএ মোড়ে বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network