সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

আপডেট: June 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে (৩৭) আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।সোমবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক সোহেলের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতিতে অংশগ্রহণ এবং দস্যুদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করতেন।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network