শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আপডেট: April 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি (মেডিকেল ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পাহাড়ী ও বাঙালি মিলিয়ে কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে মোট ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ ছিলেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান (এমডিএস) এবং ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব (আরএমও)।খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পুরো মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি জোন নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network