শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আপডেট: November 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

সৌদি আরবের তায়েফ তুরাবায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের তায়েফ তুরাবায় কাজে যাওয়ার এ ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।

নিহতরা হলেন- মারা কানাইঘাট উপজেলার ৪নম্বর সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

স্থানীয় ইউপি সদস্য আবদুন নুর জানান, করোনাকালীন সময়ে আব্দুশ শুকুর বাড়িতে ছিলেন। পরিবারে অভাব-অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network