১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

স্কুলের বার্ষিক পরীক্ষার সিদ্ধান্ত কাল জানা যাবে

আপডেট: অক্টোবর ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বিদ্যালয়গুলোর এ বছরের বার্ষিক পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত আগামীকাল বুধবার (২১ অক্টোবর) জানা যেতে পারে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই দিন দুপুর ১২টায় এ বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। টানা সাত মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network