১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়

আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, ‘স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিষয়টি খুব সহজ-এটি লাভ করার জায়গা হয়ে গেছে। মুনাফা সর্বাধিক করার চিন্তা এ খাতে প্রবেশ করেছে। ফলে স্বাস্থ্যসেবা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে।’

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘ইউএনজিএ হাই লেভেল ওয়ার্কিং সেশন: ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথকেয়ার-বাংলাদেশের ব্লুপ্রিন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, ‘আমরা মৌলিক একটি প্রশ্ন তুলেছি-ঔষধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। তবে স্বাস্থ্যসেবা পুরোপুরি তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।’

কোভিড-১৯ মহামারির সময় টিকার জটিলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘টিকা বণ্টন হয়েছিল খুবই ভুলভাবে। বিশ্বের মাত্র ১০টি দেশ মোট উৎপাদিত টিকার প্রায় ৮০ শতাংশ নিয়ে নিয়েছিল।’

বিশ্বব্যাপী সামাজিক সমস্যার সমাধানে স্বাস্থ্যখাতে সামাজিক ব্যবসা চালুর পক্ষে মত দেন প্রধান উপদেষ্টা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এনসিপি নেতা ড. তাসনিম জারা এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network