শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

হরিণের মাংসসহ শিকারী আটক

আপডেট: March 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ স্টেশন থেকে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা উদ্ধার করা হয়।

এ সময় শিকারী মো. বাবু আলমকে (২৭) আটক করা হয়।জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ বন্যপ্রাণী শিকার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান নিয়মিতভাবে চলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network