হরিণের ৫টি চামড়াসহ পাচারকারী আটক

আপডেট: January 26, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাগেরহাটের মোংলায় হরিণের পাঁচটি চামড়াসহ আল আমিন (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা।

সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে। র‌্যার -৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল আমিনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network