১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

১০০ টাকায় পুলিশে চাকরি, ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর স্বপ্ন পূরণ

আপডেট: এপ্রিল ২১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: মাত্র ১০০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই তাদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের।

ঘুষ ছাড়া চাকরি দিতে পেরে আনন্দিত পুলিশ সুপার।  ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেন। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪১ জন। গতকাল বুধবার তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মেধা এবং সব কোটা মিলে তিনজন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনস্টেবল চূড়ান্ত করা হয়। মেডিক্যাল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তারা পাবেন নিয়োগপত্র। বুধবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইসেন্স কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তীর্ণরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়া তাদের সর্বসাকুল্যে ১০০ টাকা খরচ হয়েছে। চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকরাও। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমরা যখন প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডেকেছি তখনই বলে দিয়েছিলাম কোনো প্রকার প্রতারণার শিকার যেন কেউ না হয়। কারো সাথে আর্থিক লেনদেন করা যাবে না। আমরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেবো। আমি আমার কথা রেখেছি, আমাদের জেলায় ১৯ জনকে শুধু ১০০ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আশা করবো যারা পুলিশে যোগদান করবেন, তারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network