১৫৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট: August 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

জব্দকৃত আলামতসহ পুলিশের মাঝে আটককৃত আসামি 

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। আটককৃত জাহিদ হোসেন (৩৮) দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহপাড়ার হানিফ শেখের ছেলে। মঙ্গলবার (১৫ই আগস্ট) ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার ভোর ৫টার দিকে দর্শনা থানাধীন বেগমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বেগমপুর দাখিল মাদরাসার সামনে পাকা রাস্তার উপর হতে ১৫৭ বোতল ফেন্সিডিলসহ ও একটি মোটরসাইকেলসহ জাহিদ হোসেন নামের একজনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network