১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

আপডেট: জানুয়ারি ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দমন-পীড়নের কারণে দলীয় কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনের অগোছালো ও জরাজীর্ণ কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। বছরের পর বছর অব্যবহারে নষ্ট হয়ে যাওয়া পরিবেশকে নতুনভাবে সাজিয়ে তোলার এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এ সময় উপস্থিত থেকে পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মিলন মিয়া বলেন, “এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দল ও সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধেরই প্রতিফলন।”

লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এই কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এবং লোগাং ইউনিয়নে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network