শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরণ অনশন

আপডেট: July 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আমরণ অনশনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা

প্রয়োজনীয় অবকাঠামো, ডাক্তার ও জনবলসহ ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরণ অনশন চলছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এই আমরণ অনশন শুরু করা হয়েছে। ২য় দিনের মতো আজ বুধবারও এই আমরণ অনশন চলছে। অনশনে এখন পর্যন্ত তিনজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অনশনের নেতৃত্বদানকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম বলেন, ‘২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালু করা এখন চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রাণের দাবি। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন করা হয়নি। এর আগেও আমরা এ বিষয়ে মানববন্ধন করেছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য দীর্ঘ ৬ বছর আগে নতুন ভবন নির্মাণ করা হলেও এখানে ২৫০ শয্যার চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। যে কারণে স্বল্প জনবলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। অথচ একইসাথে হাসপাতালের ভবন নির্মাণ হলেও আশেপাশের জেলাগুলোতে ২৫০ শয্যা চালু হয়ে গিয়েছে কিন্তু চুয়াডাঙ্গায় হয়নি। যার ফলে গুরতর অসুস্থ রোগী নিয়ে ছুটতে হয় যশোর, কুষ্টিয়া, রাজশাহীসহ দেশের অন্যান্য হাসপাতালে। ২৫০ শয্যা চালু হলে রাত-দিন ২৪ ঘণ্টা এই হাসপাতালে পরিপূর্ণ সেবা পাবে জেলার সব অঞ্চলের রোগীরা। তাই আমরা চাই অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক। মরণ হলে হবে, দাবি বাস্তবায়ন না হলে আমরা এখান থেকে এক পাও নড়বো না।’ আমরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব বখতিয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বাইজিদ জোয়ার্দার, আবু হাশেম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সদর উপজেলা শাখার কামাল হোসেনসহ জেলার বিভিন্ন স্থানের মুক্তিযোদ্ধার সন্তানরা।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network