শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

২৮ মার্চ শুরু হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ

আপডেট: March 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: আগামী ২৮ মার্চ থেকে দেশে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এই গণটিকা কার্যক্রম আগামী ২৮ মার্চ থেকে শুরু করে ৩০ মার্চ পর্যন্ত চলবে।
তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। তিনি বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই আমরা কার্যক্রম শুরু করে দিব।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক ডোজ টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৯৯৬ জন মানুষকে। এর মধ্যে ১২-১৭ বছর বয়সীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৭০ লাখ ২৭ হাজার ৬১৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ২১৮ জনকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network