শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

৩৪ কেজির ভোল মাছ বিক্রি হলো ১২ লাখ টাকায়!

আপডেট: March 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের জালে ৩৪ কেজির ভোল মাছ ধরা পড়েছে। মাছটি ১২ লাখ ১০ হাজার টাকা মণ দরে ৩৪ কেজি ওজনের ভোলটি বিক্রি হয় ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকায়।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে এ ভোলটি বিক্রি করা হয়।

পাথরঘাটার মো. মানিক মিয়ার মালিকানাধীন তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে একটি ভোল ধরা পড়ে। পরে পাথরঘাটা বিএফডিসিতে সেটি বিক্রি করা হয়।তিনি আরও বলেন, বিএফডিসি মৎস্য বাজারে ওই ভোলটি ক্রয় করেন তাহিরা ফিস নামে এক মৎস্য আড়তদার।

জেলেরা জানান, ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের এতো দাম মূলত এর ওষুধি গুণের কারণে। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয় বলে আমরা জানতে পেরেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network