২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

৪৫৯ টন ইলিশ গেছে ভারতে

আপডেট: অক্টোবর ৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সরকারি ঘোষণার দুই হাজার ৪২০ টনের মধ্যে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে ৯ দিনে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত এ বন্দর দিয়ে ১৫০ ট্রাকে এ ইলিশ ভারতে যায়।

এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ৬ ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ ট্রাকে ৪২ টন, সোমবার ৮ ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সবশেষ আজ ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১১৮০।

কম দামে ইলিশ রফতানির বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম সমন্বয় হতে পারে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৪৫৯ মেট্রিক টন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network