শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট: March 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে লুকিয়ে রাখা চার কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কসবা পৌরসভার পশ্চিম শীতলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারা হলেন উপজেলার মধুপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও তার স্ত্রী তানিয়া (২৩)।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলপাড়ার গিয়াস উদ্দিন আহম্মেদের দোতলা বাড়ির নিচতলা থেকে হৃদয় ও তানিয়ার ফ্লাটে তল্লাশি চালিয়ে খাটের ওপর বিছানো লেপের নিচ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network