১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি, প্রত্যাখান করে শিক্ষকদের বিক্ষোভ

আপডেট: অক্টোবর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি : ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি’র প্রজ্ঞাপন প্রত্যাখান করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন চরফ্যাশনের এমপিওভূক্ত শিক্ষকগণ ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকগনের নেতৃত্বে চরফ্যাশন উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে চরফ্যাশন পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই প্রতিবাদ সভার বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণপ্রত্যাশী জোটের আহবায়ক,শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করন প্রত্যাশী জোটের সদস্য সচিব মাহমুদুল হাসান, চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক টিপু মালতিয়া, কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, মাদ্রাসা কর্মচারী ফোরামের সভাপতি কামাল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: জামাল উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকার ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদের সাথে তালবাহানা না করে অতি দ্রুত শিক্ষকদের দাবি অনুযায়ী কাঙ্খিত বেতন এবং বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, অন্যথায় সারাদেশে শিক্ষকদের নিয়ে লাগাতার আন্দোলন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network