শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

আপডেট: March 27, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনার কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের অভিযানে সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে মায়ের খাল এলাকা থেকে এই হরিণের মাংসসহ নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মাংস ফেলে পালিয়ে যায় শিকারিরা।বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা সকাল ১০টায় নিয়মিত টহল শুরু করি। সকাল ১১টার দিকে নদীর পাশ দিয়ে একটি ডিঙি নৌকা দেখতে পাই।

নৌকাটি দেখে সন্দেহ হলে আমরা থামার সংকেত দিতেই নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের ৫০ কেজি হরিণের মাংস পেয়েছি।এ ব্যাপারে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network