নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ১০০ ছাড়িয়েছে

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ২২ জনসহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১০৭ জন।
রোববার বিকেলে এ তথ্য জানিয়েছেন জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
 
তিনি জানান, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন শনাক্ত হয়েছেন। তবে সুস্থ হননি কেউ।
 
আইইডিসিআর-এর তথ্যের বরাত দিয়ে তিনি জানান, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। সেই থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১০৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিনজন ও মারা গেছেন ৯ জন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network