আপডেট: April 16, 2020
নাজমুল হক মুন্না।। বরিশালে করনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দী লাখো মানুষ।এতে করে চরম সমস্যায় পড়েছে খেটে খাওয়া মানুষগুলো,এসকল খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।তারই ধারাবাহিকতায় আজ বরিশাল মহানগরের বিমানবন্দর থানা এলাকায় জাকের পার্টির পক্ষ থেকে,দুই শতাধিক অস্বচ্ছ পরিবারের মাঝে (চাল,ডাল,আলু,তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ) ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ কালে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন ,জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য,বরিশাল মহানগর সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু,মহানগর জাকেরপার্টির নেতা মোঃ মন্টু মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।ত্রাণ বিতরণ কালে বরিশাল মহানগর জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু সমাজের বিত্তবানদের এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এবং তিনি জানান জাকের পার্টির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

