১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

করোনা আতঙ্কে মুন্সীগঞ্জ থেকে আমতলীতে ১২ শ্রমিক, আটকের পর কোয়ারেন্টাইনে

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী:: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। চলছে প্রতিটি জেলায় লকডাউন। সেই লকডাউন উপেক্ষা করে রাতের আধারে নৌপথে মুন্সীগঞ্জ থেকে ট্রলার যোগে ১২ জন শ্রমিক আমতলী এসে পৌছেছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা মুন্সীগঞ্জ থেকে নৌপথে ট্রলার যোগে ১২ জন শ্রমিক আজ মঙ্গলবার (২১ এপ্রিল)
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমতলী ফেরীঘাটে এসে পৌছায়। স্থাণীয়রা খবর দিলে পুলিশ তাদের আটক করে
কুকুয়া ইউনিয়নের একটি সাইক্লোন সেল্টারে কোয়ারেন্টাইনে নিয়ে যায়। তারা ইটভাটায় শ্রমিকের কাজ করতো।
মুন্সিগঞ্জ ও উহার পার্শ্ববর্তি নারায়ণগঞ্জে করোনাভাইরাস প্রার্দুভার ব্যাপক হাড়ে ছড়িয়ে পড়ায় ও খাদ্য সমস্যায়
একটি ট্রলার ভাড়া করে সোমবার ভোররাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আজ আমতলী ফেরীঘাট এসে পৌছে।
আমতলী ওসি মোঃ শাহআলম জানান, তাদের চিকিৎসকদের পরামর্শে আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ে
সালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এখানে তাদের পুলিশ পাহারায় ১৪ দিন থাকতে হবে। বরগুনা পুলিশ সুপার মহোদয় তদারকিসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে ট্রলার যোগে আসা ১২ জন
শ্রমিকদের উপজেলা একটি সাইক্লোন সেল্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network