শিরোনাম
বাকেরগঞ্জের নতুন ইউএনও তারিকুল ইসলাম গাজীপুরে পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

২০ লাখ টাকা দিয়ে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি

আপডেট: April 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজের প্রিয় ব্যাট বিক্রি করলেন সাকিব আল হাসান। অনলাইন নিলামে সাকিবের ব্যাটের দাম উঠেছে ২০ লাখ টাকা। ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা।

রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন। সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। সাকিবও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ যোগ হবে সাকিবেরই ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে দুঃস্থদের।

বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে সাকিবের ব্যাটের নিলাম চলার কথা ছিল। পরে আরও ১৫ মিনিট অপেক্ষা করা হয়। সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।

২০১৯ বিশ্বকাপের পুরোটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

ব্যাটটি সাকিবের এতোই প্রিয় যে, নিলাম তুলে আবার নিজেই দাম হাঁকিয়ে কিনে নেওয়ার ইচ্ছে ছিল সাকিবের। এক ভক্ত আবার সাকিবের ব্যাট নিলাম থেকেই কিনে আবার সাকিবকেই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজের ভাগ্যেই জোটে সাকিবের ব্যাট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network