১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

২০ লাখ টাকা দিয়ে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি

আপডেট: এপ্রিল ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজের প্রিয় ব্যাট বিক্রি করলেন সাকিব আল হাসান। অনলাইন নিলামে সাকিবের ব্যাটের দাম উঠেছে ২০ লাখ টাকা। ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা।

রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন। সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রাজ। সাকিবও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ যোগ হবে সাকিবেরই ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে দুঃস্থদের।

বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে সাকিবের ব্যাটের নিলাম চলার কথা ছিল। পরে আরও ১৫ মিনিট অপেক্ষা করা হয়। সারা বিশ্ব থেকেই সাকিবের প্রিয় ব্যাটটি পেতে ক্রিকেটভক্তরা আগ্রহ দেখিয়েছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অনেকেই ব্যাটটি কিনতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশিই সাকিবের ব্যাটের মালিক হলেন।

২০১৯ বিশ্বকাপের পুরোটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

ব্যাটটি সাকিবের এতোই প্রিয় যে, নিলাম তুলে আবার নিজেই দাম হাঁকিয়ে কিনে নেওয়ার ইচ্ছে ছিল সাকিবের। এক ভক্ত আবার সাকিবের ব্যাট নিলাম থেকেই কিনে আবার সাকিবকেই উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজের ভাগ্যেই জোটে সাকিবের ব্যাট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network