এ্যাডঃ মনিরুজ্জামানের নিজ অর্থায়নে গৌরনদীতে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষনায় বেকার হয়ে যাওয়া  কর্মহীন দিনমজুর পরিবারের   মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য  ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করেন।

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্হল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক, গৌরনদী উপজেলা বি এন পি নেতা, ঢাকা জর্জ কোর্ট ও বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট এস, এম মনিরুজ্জামানের নিজ তহবিলের থেকে কটকস্হল গ্রামের ৭৮ টি পরিবার কে খাদ্য দ্রব্য বিতরণ করেন এবং প্রতিটিপরিবার জন্য 

১০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল,১ কেজি লবন,১ কেজি চিনি,২ কেজি চিড়া১ কেজি, মুড়ি১কেজি, খেজুর ২কেজি  বিতরণ করেন
তাছাড়াও ১২টি পরিবার কে নগদ এক হাজার করে টাকা প্রদান করেন ।

এস এম মনিরুজ্জামান ঢাকায় অবস্থান থাকার কারনে
তার পক্ষে থেকে ত্রাণ বিতরন করেন তার বাবা আলহাজ্ব মোক্তার হোসেন সরদার।
মোবাইল ফোনে ত্রাণ সম্পর্কে যোগাযোগ করলে তিনি বলেন, দেশ ও জাতীর ক্লান্তিলগ্নে আমাদের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব গরীব ও অসহায় মানুষের পাসে থাকা, ভবিষ্যৎ গরীব ও অসহায় মানুষের পাসে থাকতে পারেন তার জন্য তিনি সকালের কাছে দোয়া প্রার্থনা করেন ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network