শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য ১৭ শতক জমি দান করলেন এএসআই জাহিদ

আপডেট: April 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম জাহিদ করোনাভাইরাসে মৃত্যু হলে দাফনের জন্য ১৭ শতক জমি দান করেছেন। তার নিজ বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা এ জমি দান করেছেন কবরস্থানের জন্য। সম্প্রতি নভেল কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালির জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে।

এ ছাড়াও করোনাভাইরাস মহামারি ব্যতীত নদী ভাঙনকবলিত এলাকার মানুষের লাশ এবং বেওয়ারিশ লাশও এই কবরস্থানে দাফন দেওয়া যাবে বলে এএসআই জাহিদ জানিয়েছেন। এ ছাড়াও এই ফাউন্ডেশন নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কাজ করে ইতিপূর্বে অনেক সুনাম কুড়িয়েছে। প্রসঙ্গত এএসআই জাহিদুল ইসলাম এর আগে বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তৃতিরোধে লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী ও শিশুসহ কর্মহীনদের অলস সময় পার করতে ধর্মীয় গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করে, কখনও গ্রামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করে চলাচল উপযোগী করে দিয়ে, কখনও সড়ক দুর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এলাকায় তিনি একজন ‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এ ব্রত নিয়ে কাজ করছি। আমার মৃত্যুর পরে সঙ্গে মানুষের দোয়া আর দাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারব না। তাই আমৃত্যু অসহায় মানুষের কল্যাণে কাজ করে সেই দোয়াটুকুই সঙ্গে নিয়ে যেতে চাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network