শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বিশ্ব মা দিবস আজ

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।’-হ্যাঁ, সত্যিই তাই। মাত্র একটি অক্ষরের শব্দ ‘মা’। কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এটি। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ এটি। অর্থে অনবদ্য। শ্রুতিতেও মধুময়। মা ডাক শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর এক মুখ। যে মুখে লেগে থাকে স্নেহ, মমতা আর ভালোবাসা।
বিশ্ব মা দিবস আজ। ‘মধুর আমার মায়ের হাসি চাঁদের মত লাগে’ ঠিক তাই, মায়ের মুখে চাঁদের মত হাসি দেখতে ভাল লাগে পৃথিবীর সব সন্তানের। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার জন্য কোনো আলাদা দিন, ক্ষণের প্রয়োজন না হলেও বিশ্বব্যাপী আজকের দিনটি পালিত হচ্ছে বিশ্ব মা দিবস হিসেবে।
 
প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিক কালে এর প্রবর্তন করেন অ্যানা জার্ভিস নামে এক মার্কিন নারী। ১৯১৪ সালে মার্কিন কংগ্রেসে প্রথম দিবসটি স্বীকৃতি পায়। বর্তমানে বিশ্বব্যাপী এ দিনটি পালন করা হয়। বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশেও এ দিনটি উদযাপন করা হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network