শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি ডেকে নিয়ে হত্যা

আপডেট: May 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের শিবচর উপজেলায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুরের ফালু মাদবরকান্দি গ্রামের একটি বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম কালাম ঘরামী (২৫)। তিনি একই গ্রামের নুরু ঘরামীর ছেলে।

তবে নিহত কালাম ঘরামীর পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই হারুন ঘরামী রাতে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালাম ঘরামীকে তারই চাচাতো ভাই হারুন ঘরামী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যান।বেশ কয়েক ঘণ্টা ঘরে না ফেরায় সেহরির সময় হারুন ঘরামীর কাছে কালাম ঘরামী কোথায় আছে জানতে চাইলে তিনি কথা এড়িয়ে যান।বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি বাগানে কালাম ঘরামীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করে পুলিশকে খবর দেন।

নিহত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমি নিয়ে ভাতিজা হারুন ঘরামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হারুন ঘরামী আমার ছেলেকে ডেকে নিয়ে যান। এর পর ছেলে আর ঘরে ফেরেনি। সকালে বাড়ির পাশের বাগানে মরদেহ দেখে প্রতিবেশীরা আমায় খবর দেন।শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুরতহাল রিপোর্ট করে মরদেহ মাদারীপুর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network