শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৫

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২৫ জন।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত নতুনপাড়া এলাকায় ফোর এইচ লিঙারী লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করতে মাঠে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তা অবরোধ করতে চাইলে তাদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় কয়েকজন আহত হয়।
কারখানার শ্রমিক মো. হাসান জানান, বেতন আনতে গেলে ৬০ ভাগ বেতন দিতে চায় কর্তৃপক্ষ। পুরো বেতন দাবি করলে তারা শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের পরিদর্শক জাহিদ বলেন, এপ্রিল মাসের শতভাগ মজুরি দাবি করে রাস্তায় অবস্থান নিয়ে সকাল থেকে আন্দোলন করছিল শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network