শিরোনাম
আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন শহিদ আফ্রিদি

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

যে ব্যাট দিয়ে দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন, করোনার এই কঠিন মুহূর্তে স্মৃতিময় সেই ব্যাটিই আক্রান্ত রোগীদের সাহায্যে  নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম।পাঁচ দিনের নিলাম শেষে শুক্রবার মুশফিকুর রহিমের সেই ব্যাটটি ২০ হাজার ডলার তথা ১৭ লাখ টাকার বিনময়ে কিনে নিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন।

আফ্রিদির ফাউন্ডেশনের কাছে ব্যাট বিক্রি করার বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, খবরটি দেখে আফ্রিদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ২০ হাজার ইউএস ডলারে (১৬ লাখ ৮০ হাজার টাকা প্রায়) কিনে নেওয়ার প্রস্তাব দেন। পরে এ দামেই তিনি কিনে নিয়েছেন। এ ক্ষেত্রে তামিম ইকবালকেও ধন্যবাদ দিতে হবে। সে আমাকে অনেক সহায়তা করেছে।মুশফিকের ব্যাটের নিলাম পরিচালনা করে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network