ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
আপডেট: May 25, 2020
ফেইসবুক শেয়ার করুন
ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
আপডেট:
Photo Card
Preview
ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
অনলাইন ডেস্ক:: ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে।আজ সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত ইমাম আইউব আলীর (৭০) উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, আজ সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়। এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন ডেস্ক:: ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে।আজ সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত ইমাম আইউব আলীর (৭০) উপজেলার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
ওই মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, আজ সকালে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পায়। এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।