শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ভর্তি নেয়নি হাসপাতাল, গেটের সামনেই সন্তান প্রসব

আপডেট: May 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে রাশেদা বেগম (৫০) নামে এক নারী সন্তান প্রসব করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নেয়ার কয়েক মিনিট পর গেটের সামনেই তিনি কন্যা সন্তান প্রসব করেন।

ঈদের দিন সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।প্রসূতি রাশেদা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (ভাঙা বাঁধের মাথা) গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের বাড়িতে থাকা অবস্থায় রাশেদা বেগমের প্রসব বেদনা ওঠে। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা করোনা ভাইরাসের অজুহাতে রাশেদাকে ভর্তি করে নেননি। এজন্য চিকিৎসকদের একাধিকবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেননি তারা। নিরুপায় হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে আসার গেট সংলগ্ন রাস্তায় স্থানীয় নারীদের সহযোগিতায় রাশেদা কন্যা সন্তান প্রসব করেন।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিপন কুমার বর্মণ জানান, অধিক বয়সী গর্ভবর্তীদের প্রসবকালীন সময়ে রক্তক্ষরণ বেশি হয়। এ জন্য রাশেদাকে ভর্তি করে নেয়া হয়নি। তাকে অন্যত্র ভর্তির পরামর্শ দেয়া হয়েছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network