দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৬, মোট মৃত্যু ৫২২ জন

আপডেট: May 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ১৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন।

সোমবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ১৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে।আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২২ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৫৭৯ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ১৩২। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ১ হাজার ৫২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৮১ হাজার ২৮০ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network