শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮৩ জন

আপডেট: May 31, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। এই বোর্ডে এবার গত বছরের চেয়ে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।ছেলেদের চেয়ে পাসের হারে এবং জিপিএ-৫ উভয় দিকে এবার এগিয়ে মেয়েরা।

পাসের দিকে মেয়েদের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ, আর ছেলেরা ৭৬ দশমিক ৭২ শতাংশ।এদিকে জিপিএ-৫ এ মেয়েদের সংখ্যা ২ হাজার ৩৭৪টি আর ছেলেরা পেয়েছে ২ হাজার ১০৯টি।এবার মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লাখ ১২ হাজার ৪৩৬ জন। আর পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।গত বছর (২০১৯) সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৮৯ জন।

ফলের পরিসংখানের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network