গাজীপুরে ২৪ ঘণ্টায় ৬৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৪৯

আপডেট: June 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৪৯ জনে।
জেলার বিভিন্ন স্থান থেকে ৮৩১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে ৬৯ জনের নমুনা পজিটিভ ধরা পড়ে। সোমবার গাজীপুর সিভিল সার্জন কাযালয় সূত্রে এ তথ্য জানা গেছে।নতুন আক্রান্ত ৬৯ জনের মধ্যে গাজীপুর সদরের ৩১ জন। অন্যরা হলেন কালিয়াকৈর উপজেলায় ১৫ জন, কালিগঞ্জে সাতজন এবং কাপাসিয়ায় তিনজন ও শ্রীপুরে ১৩ জন।
জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত একদিনে ৮৩১ জনের নমুনাসহ ১০ হাজার ৬৮৭ জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১ হাজার ২৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network