শিরোনাম
আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

পিরোজপুরে সাইনবোর্ড টানিয়ে ‘করোনার ওষুধ’ বিক্রির দায়ে চিকিৎসককে জরিমানা

আপডেট: June 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে সাইনবোর্ড টানিয়ে করোনার ওষুধ বিক্রির দায়ে শ্যাম দুলাল হালদার নামে এক হোমিও চিকিৎসককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুন) সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এ অর্থদণ্ড করেন। শ্যাম দুলাল হালদার শহরের বাইপাস সড়ক সংলগ্ন মণ্ডল পাড়ার রসরাজ হোমিও হলের মালিক।

জানা গেছে, শ্যাম দুলাল হালদার তার নিজের ফার্মেসিতে করোনার প্রতিষেধক ওষুধসহ চিকিৎসা দেওয়া হয় বলে একটি সাইবোর্ড টানিয়ে দেন। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল বলেন, বাংলাদেশসহ বিশ্বের কোথাও এখন পর্যন্ত করোনাভাইরাসের প্রতিষেধক স্বীকৃত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তাই এমন মিথ্যা প্রচারণা দিয়ে এবং সাইনবোর্ড টানিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিক ডা. শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করতে পারবে না, এমন আইনে তাকে এ অর্থদণ্ড করাসহ মিথ্যা সাইনবোর্ড সরিয়ে নিয়ে তাকে সতর্ক করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network